বেতারযন্ত্র কাকে বলেঃ যে যন্ত্রের মাধ্যমে তার বিহীন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তথ্য বা সংবাদ প্রেরণ ও গ্রহন করা হয় তাকে বেতারযন্ত্র বলে। ১৮৯৬ সালে ইতালির উদ্ভাবক গুলিয়েলমু মার্কুনি বেতার যন্ত্র আবিষ্কার করেন । বেতারযন্ত্র সাধারণত দুই প্রকার যথাঃ ( ১ ) fixed বেতারযন্ত্রঃ Fixed যে বেতার যন্ত্র গুলো নির্দিষ্ট স্থানে রেখে বা কোন নির্দিষ্ট বস্তুর উপর রেখে যোগাযোগ সম্পন্ন করা হয় তাকে fixed বেতারযন্ত্র বলে । এ ধরনের বেতারযন্ত্র সাধারণত জেলা সদর , থানা , ফাড়ি , ক্যাম্প , হাইওয়ে পুলিশ ফাড়ি এবং বিভিন্ন প্রকার গাড়িতে ব্যাবহার করা হয় । এ সকল বেতারযন্ত্রের মাধ্যমে সর্বোচ্চ ৬০ কিঃ মিঃ দূরে যোগাযোগ করা যায় । এ ধরনের বেতার যন্ত্রের পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ অথবা হেভী ডিউটি ব্যাটারীর মাদ্যমে দেওয়া হয় । ( ২ ) walkie/talkie বেতারযন্ত্রঃ Walkies/Talkies যে বেতার যন্ত্র গুলো ওজনে হালকা হাতে বহনযোগ্য ও হেঁটে হেঁটে কথা বলা যায় তাকে walkie-talkie বেতার যন্ত্র বলে...
Comments